মূল সংবাদে যান
সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে আগামী ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সংগঠনটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টা এ কর্মবিরতি চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং জনবলের ঘাটতির কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া রোগীর লোকজনের হামলার শিকার হওয়ার ঝুঁকি এবং নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করা হয়।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে তিনজনের বেশি স্বজনকে হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি হওয়ার পরের দিন থেকে সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে কাজ্যুয়ালিটি বিভাগ চালু করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবিগুলোর সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসাসেবা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

ভিডিওসব ›

⌃