মূল সংবাদে যান
dailycitizenvoice
খেলাধুলা

মান্দায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিতদের

মান্দায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিতদের
মান্দায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিতদের

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় স্থানীয় সাবেক ফুটবলার ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন এলাকার বিপুলসংখ্যক দর্শক। দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাসে পুরো মাঠে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

আয়োজকেরা জানান, রাষ্ট্রীয় বিভিন্ন উৎসব ও সরকারি ছুটিতে কর্মজীবী মানুষ বাড়িতে অবস্থান করলে এলাকায় স্থানীয় ও বাইরে থেকে আসা মানুষের মধ্যে মিলনমেলার পরিবেশ তৈরি হয়। এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

তাঁরা আরও জানান, ভবিষ্যতে পূর্বনির্ধারিত সময়ে নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে এলাকাবাসীকে বিনোদন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

নির্ধারিত সময়ের খেলা শেষে অবিবাহিত দল ৩-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয়লাভ করে। ফলে অবিবাহিত দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১০নং নুরুল্যাবাদ চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোঃ মাহবুব মোহরী, আতিকুর রহমান টুলু , মোঃ জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোসারফ হোসেন, অডিট এন্ড একাউন্ট অফিসার মোঃ জহুরুল ইসলাম সুজা,প্রভাষক ও সাংবাদিকএবংসাবেক ফুটবলার আব্দুল মজিদ মন্ডল সম্রাট, প্রফেসার মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোতাহার হোসেন, আব্দুল বাক্কার, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

পরে রাতে উভয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। খেলাধুলাকে কেন্দ্র করে এ আয়োজন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

ভিডিওসব ›

⌃