মূল সংবাদে যান
রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪০০ টন বর্জ্য অপসারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪০০ টন বর্জ্য অপসারণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪০০ টন বর্জ্য অপসারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রাসিক সূত্রে জানা গেছে, বর্জ্য অপসারণের কাজে একটি এক্সকাভেটর ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতার তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে এসব যানবাহনের মাধ্যমে মোট ৪৪ ট্রিপে ক্যাম্পাসে স্তূপ হয়ে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

অভিযান শেষে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকা এলাকাটি পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

ভিডিওসব ›

⌃