মূল সংবাদে যান
অপরাধ-আইন শৃঙ্খলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতাকে পদ থেকে বহিষ্কার, সদস্যপদ হারালেন আরও একজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতাকে পদ থেকে বহিষ্কার, সদস্যপদ হারালেন আরও একজন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতাকে পদ থেকে বহিষ্কার, সদস্যপদ হারালেন আরও একজন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এক ছাত্রনেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আহসান হাবিব ও হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ভিডিওসব ›

⌃